আঙ্গুল-কিবোর্ড অভিমান! অনেকদিন ব্লগ লেখা হয় না। বিষয়টা এমন না যে, ব্লগ লিখে অনেক কিছু করে ফেলছি। কিংবা ব্লগে লিখে দুনিয়াকে উল্টাতে না পারলেও অন্তত কিছুটা সুড়সুড়ি দিতে পারছি। মাঝেমাঝে এমনও মনে হয়, মানুষ নিজের সুখের জন্য যেমন বিকেল বেলা চা খেতে খেতে কান চুলকায়, আমার ব্লগ লেখাটাও তেমনি। এতে কানের একটু আরাম হয় সত্যি, […]
নিতান্তই সহজ-সরল – ১
আসলেই কি সরল? রবীন্দ্রনাথ ভদ্রলোক ছোট গল্পের যে সংজ্ঞা দিয়েছিলেন, তার মধ্যে ক্ষুধিত পাষাণ পড়ে? হুমায়ূন আহমেদ সেদিন বাসে আসার সময় হুমায়ূন আহমেদের “হাবলংগের বাজারে” দেখছিলাম। সাধারণত অখাদ্য-সুড়সুড়ি নাটকগুলো এসিবাসের ঘুমন্ত ভদ্রলোকদের দেখানো হয়। বরাবরের মতোই এটাও অখাদ্য। কিন্তু একটা জায়গায় এসে আটকে গেলাম। একজন বলছ: হুজুর (তিনি স্থানীয় জমিদার বা এই টাইপের), ভয় বলবো […]