শাহাদুজ্জামানের সঙ্গে আমার পরিচয় তাঁর বিসর্গতে দুঃখ বইয়ের মাধ্যমে, ২০০৫ সালে। ২০০৬ বা ২০০৭ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি. গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের এক অনুষ্ঠানের পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় বা আইসিডিডিআরবি,র ছাদে চা খেতে খেতে তাঁকে আমার ওই বইয়ের প্রতি মুগ্ধতা জানাই। তিনি পরিমিত ও স্মিত হেসেছিলেন, ওটাও আমার ভালো লেগেছিলো। তখন আমাদের উভয়ের শরীরেই […]
একটি ফোনের অপেক্ষায়
দু’দিন ধরে একটি ফোনের অপেক্ষায় আছি, এখনও এলো না। এমনটি তো হওয়ার কথা নয়! ওরা কি ভুল করলো কোনো? মোবাইল ফোনটি তো কাছেই ছিলো সবসময়। এমনকি, হাতছাড়া করিনি ঘুমের সময়ও। মাথার কাছেই রেখেছি, যদি সকাল-সকাল বাজে ফোনটি? নাকি ওরা আমার কথা ভুলে গিয়েছে? হতে পারে সঠিক নম্বরটি ওদের কাছে নেই, ওদের দেয়াই হয়েছে কোনো এক […]
দখল
পরশু ঢাকা যেতে হবে। তেমন জরুরি কাজ নেই – তবে শুক্র আর শনিবার যেহেতু অফিস ছুটি – কিছু খুচরো কাজ সারা দরকার। বৃহস্পতিবার বিকেলে গেলে রাতটা ঘুমিয়ে পরের ছুটির দুদিনে কাজ সেরে রবিবার সকালের মধ্যেই ফিরে আসা যায়। হারানাথ বাবুকে ফোন দিলাম। বন্ধ বোধহয়। স্টেশনে টিকিট কিনতে গেলে হয় সকাল ১০টার পরপর যাই, নয়তো বিকাল […]
কাছেদূরের বইমেলা (১)
ঢাকা থাকতে প্রতিদিনই যে বইমেলায় যেতাম, তা নয়; কিন্তু একটা স্বান্ত্বনা ছিল যে, চাইলেই যেতে পারবো। যাওয়া হতো অধিকাংশ দিনই, হয়তো বই কেনা হতো না, দেখা হতো না কারোর সঙ্গেই; কিন্তু মেলা চত্বরে খামোকাই বসে থাকতে ভালো লাগতো, কিংবা অনর্থক ঘুরাঘুরি। লেখকদের আর প্রকাশকদের বইমেলায় প্রতিদিন যাওয়ার নির্দিষ্ট কারণ থাকে। ১৯৯৫ সালের পর থেকে ২০১৩ […]
শোনা কথায় বইমেলা: ফেব্রুয়ারি ৪
ব্লগে লেখালেখির একটা বড় সুবিধা হচ্ছে যে, মানুষজন ব্লগের লেখা এবং লেখকের ব্যাপারে কী ভাবছে- তা সহজেই জানা যায়। এখানে ভুংভাং করে পার পাওয়ার কোনো উপায় নেই। পত্রিকায় একটি কলাম লিখলে সেই পত্রিকার তালিকাভুক্ত কোনো কলামিস্ট যদি ভুলত্রুটি ধরিয়ে দেয় বা প্রশংসা করেন, তাহলে হয়তো কলাম লেখকের একটি নির্দিষ্ট লেখার পক্ষে বা বিপক্ষে দুএকটা ছত্র […]
শোনা কথায় বইমেলা: ফেব্রুয়ারি ৩
বইমেলা নিয়ে ফেসবুকে মানুষের উচ্ছ্বাস ভালোলাগে। কারও নতুন বই বেরুচ্ছে, কেউ বইমেলা থেকে কিনে এনেছেন গাদাগাদা বই, কেউবা শুধুই বেড়াতে গিয়েছেন- দেখা হয়ে গেছে নানান জনের সাথে। বছর দশ-পনের আগেও মানুষ কি বইমেলায় নিছক আড্ডা দিতে যেত? আমার অভিজ্ঞতা তেমনটি বলে না। তখন মানুষজন যেতেন একটু ঘুরতে, দুয়েকটা বই কিনতে, এই ফাঁকে হয়তো পরিচিত কয়েকজনের […]
