শাহাদুজ্জামানের সঙ্গে আমার পরিচয় তাঁর বিসর্গতে দুঃখ বইয়ের মাধ্যমে, ২০০৫ সালে। ২০০৬ বা ২০০৭ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি. গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের এক অনুষ্ঠানের পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় বা আইসিডিডিআরবি,র ছাদে চা খেতে খেতে তাঁকে আমার ওই বইয়ের প্রতি মুগ্ধতা জানাই। তিনি পরিমিত ও স্মিত হেসেছিলেন, ওটাও আমার ভালো লেগেছিলো। তখন আমাদের উভয়ের শরীরেই […]
ব্যক্তিগত পর্যবেক্ষণ: উবারের রেটিং কীভাবে কমে-বাড়ে?
ঢাকায় প্রথমবারের মতো উবারের সার্ভিস চালু হওয়ার পর মারাত্মক খুশি হয়েছিলাম দুটো কারণে। প্রথমত, সেই সময় সিএনজি অটোরিকশাওয়ালাদের দৌরাত্ম্য এতো বেশি বেড়েছিলো যে, তারা যাত্রীদের মানুষ হিসেবে গণ্য করতেন না। অনেকক্ষণ ধরে অপেক্ষা তো করতে হতোই, ভাড়া ছিলো অসহনীয় পর্যায়ে। তারা এমন ভাড়া দাবি করতেন তা দরদামেরও অগম্য ছিলো। উবার এসে এই জায়গাটি থেকে মুক্তি […]
বইপাঠ: বিজ্ঞানীদের কাণ্ডকারখানা
এক শিক্ষার্থীকে তার কাজের পুরষ্কার হিসেবে একটি বই দেওয়ার কথা ভাবছিলাম। ভাবছিলাম, এমন কোনো বই দেওয়া যায় কি না যেটি তাকে আরও উজ্জীবিত করবে! এক্ষেত্রে মানুষের জীবনীগ্রন্থ ভালো কাজে আসে; বিশেষ করে, যাঁরা প্রচুর পরিশ্রমের পর সাফল্যের শীর্ষে অবস্থান করে। কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মনে হলো, উক্ত শিক্ষার্থীকে পুরষ্কার দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত বই হচ্ছে […]
একটি ফোনের অপেক্ষায়
দু’দিন ধরে একটি ফোনের অপেক্ষায় আছি, এখনও এলো না। এমনটি তো হওয়ার কথা নয়! ওরা কি ভুল করলো কোনো? মোবাইল ফোনটি তো কাছেই ছিলো সবসময়। এমনকি, হাতছাড়া করিনি ঘুমের সময়ও। মাথার কাছেই রেখেছি, যদি সকাল-সকাল বাজে ফোনটি? নাকি ওরা আমার কথা ভুলে গিয়েছে? হতে পারে সঠিক নম্বরটি ওদের কাছে নেই, ওদের দেয়াই হয়েছে কোনো এক […]
দখল
পরশু ঢাকা যেতে হবে। তেমন জরুরি কাজ নেই – তবে শুক্র আর শনিবার যেহেতু অফিস ছুটি – কিছু খুচরো কাজ সারা দরকার। বৃহস্পতিবার বিকেলে গেলে রাতটা ঘুমিয়ে পরের ছুটির দুদিনে কাজ সেরে রবিবার সকালের মধ্যেই ফিরে আসা যায়। হারানাথ বাবুকে ফোন দিলাম। বন্ধ বোধহয়। স্টেশনে টিকিট কিনতে গেলে হয় সকাল ১০টার পরপর যাই, নয়তো বিকাল […]
মূল্যবোধ বিকাশ ও শিক্ষার দায়
পৃথিবী এখন অস্থির সময় পার করছে। এর ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। অনেকে একে ‘সভ্যতার সংকট’ বলেও অভিহিত করছেন। এক চাপা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি সবাই। একদিকে প্রযুক্তিগত উন্নয়ন ঘটছে, অপরদিকে বাড়ছে তীব্র ধনবৈষম্য। একদিকে রাষ্ট্রগুলো সামরিক খাতে বাজেট বাড়াচ্ছে বছর বছর, অন্যদিকে নিরাপত্তাহীনতার চরম প্রকাশ দেখা দিচ্ছে ব্যক্তির মধ্যে। চলতি শতকের শুরুতে ইরাকে হামলার মধ্য দিয়ে […]



