প্রচণ্ড ঠাণ্ডায় আজ দুপুরে মরে গিয়েছিলাম। চামড়াগুলো তেমনভাবে কুঁচকে যায় নি; নখ কিংবা চুলগুলো আরেকটু বেড়েছিল কিনা খেয়াল করি নি তখন আমার ঘুমিয়ে পড়া দেহটিকে কেউ উষ্ণতার পরশ দিতে চেয়েছিল কিনা- জানতে জানতে আসল সময় পেরিয়ে গিয়েছিল; শুধু আস্তে আস্তে টের পাচ্ছিলাম- গলিত ঠাণ্ডা লাভা জমতে শুরু করেছে ঠিক চামড়ার নিচে- যেখানে জমা হয় রং […]