গত সেপ্টেম্বরের ২ তারিখে বেসরকারি কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ঢাকায় এসে এমপিওভুক্তির দাবিতে পুনরায় আন্দোলন শুরু করেছেন। এর আগেও একবার তাঁরা ঢাকায় আন্দোলন করেছিলেন এবং সেসময় বিভিন্ন ধরনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁদের আন্দোলন সেপ্টেম্বরের ১ তারিখ পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। সম্ভবত তাঁদের আশা ছিল- সরকার নির্ধারিত সময়ের মধ্যে এমপিওভুক্তির দাবি মেনে নেবে। রাস্তাঘাট অবরোধ করে বা এ […]
অফ-সিজনে পর্যটন
বছরকয়েক আগে এক তুমুল বর্ষার দিনে কয়েকজন বন্ধুবান্ধব মিলে হাজির হয়েছিলাম কক্সবাজার সমুদ্রসৈকতে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে তুলনামূলকভাবে নতুন কলাতলী বিচে নামি যখন, সেখানে তখন আমরা ছাড়া আর মাত্র ৫-৬ জন পর্যটক উপস্থিত ছিলেন। অফ-সিজনে কক্সবাজারে বেড়ানোর ওই স্মৃতি এখনও আমাদের মনে পড়ে। বেড়াতে ও অন্যান্য কাজে বেশ কয়েকবার কক্সবাজার যাওয়া হয়েছে, কিন্তু সেই ভ্রমণে যে […]
বিদ্যালয় ও পরীক্ষাকে হরতালের আওতামুক্ত রাখা হোক
বিএনপির ডাকা সাম্প্রতিক তিনদিনের হরতালে সম্ভবত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। আমাদের দেশের শিক্ষার্থীদের এ এক বড় অসুবিধা! রাজনীতিতে বড় কোনো ঘটনা ঘটুক- বিদ্যালয় বন্ধ হয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগ মানেই বিদ্যালয় বন্ধ। বিদ্যালয় তখন ব্যবহৃত হয় আশ্রয়খানা হিসেবে। প্রাকৃতিক দুর্যোগ বড় আকারের হলে বিদ্যালয় মাসের পর মাসও বন্ধ থাকে। আশ্রয় সেন্টার হিসেবে বিদ্যালয় ব্যবহৃত […]
নিতান্তই সহজ-সরল – ২
সামাজিকতার রকমফের! সেদিন রাতে জয়িত আপার একটা স্ট্যাটাসের সূত্র ধরে আমি, শুভ ভাই আর মাসুম ভাই মিলে অনেকক্ষণ ফেসবুকে গ্যাঁজাইলাম। পরদিন সকালে অফিসে কলিগদের সাথে নাগরিক সম্পর্কের বহুমাত্রা, টানাপোড়েন কিংবা সম্পর্কহীনতা ইত্যাদি নিয়ে কথা হচ্ছিল। একটু বয়স্ক ধরনের কলিগদের মত হলো- ইন্টারনেট জীবন মানুষকে ‘আনস্যোশাল’ করে ফেলছে। মাঝারি বয়সের কলিগরা দোনামোনা করে সেটাকে মানলেও আমার […]
আহত বোধ কিংবা স্মরণ
আয়ূধ হাজার হাজার নরম মাটির ঢেলা ভেঙ্গে শক্ত ইটের বাড়িগুলো বাইরে থেকে শক্ত-ই ভীষণ! ভেতরের পানিটুকু আগুনে পোড়ার পর মাটির আর্দ্রতা শত্রুজ্ঞানে প্রতারক ভাবে ইটের দেয়ালকে। বৃষ্টিভিজে শুকায় গায়ের লোশনমাখা কিংবা পেইন্টেড চামড়া, তরল অনুপ্রবাহ ভেতরের কিছুই নরম করতে পারে না; যদিও পঁচাগলা পানি কোনোমতে হয়তো চুঁইয়ে চুঁইয়ে নষ্ট করে দেয় দেয়ালের কার্যকারিতা। প্রতারণা আমি […]
মধ্যবিত্তের নাভিশ্বাস
শিরোনামে মধ্যবিত্তকে হাইলাইট করা হলেও লেখার বিষয়বস্তু উচ্চবিত্ত কিংবা উচ্চ-মধ্যবিত্ত ছাড়া আর যে কোনো শ্রেণীর জন্যই প্রযোজ্য হতে পারে। তবে লেখক যেহেতু মধ্যবিত্ত (অর্থনীতির সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচারে সেটা নিম্ন-মধ্যবিত্তও হতে পারে) শ্রেণীতে পড়েন, সেহেতু মধ্যবিত্তকে কেন্দ্র করে লেখাটাই নিরাপদ। বলা ভালো, অর্থনীতির সংজ্ঞা অনুসারে মধ্যবিত্তের প্রকৃত সংজ্ঞা (অর্থাৎ কী পরিমাণ আয় হলে একজন মানুষ বা একটি […]