শাহাদুজ্জামানের সঙ্গে আমার পরিচয় তাঁর বিসর্গতে দুঃখ বইয়ের মাধ্যমে, ২০০৫ সালে। ২০০৬ বা ২০০৭ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি. গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের এক অনুষ্ঠানের পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় বা আইসিডিডিআরবি,র ছাদে চা খেতে খেতে তাঁকে আমার ওই বইয়ের প্রতি মুগ্ধতা জানাই। তিনি পরিমিত ও স্মিত হেসেছিলেন, ওটাও আমার ভালো লেগেছিলো। তখন আমাদের উভয়ের শরীরেই […]
