এ বছর অর্থাৎ ২০১৪ সালে বাংলাদেশ নিরক্ষরতামুক্ত হওয়ার কথা ছিল; কিন্তু হয়নি। ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আগের দিন সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানালেন— বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার ৬৫ শতাংশ। তার মানে আরও ৩৫ শতাংশ মানুষের সাক্ষর হতে বাকি। মজার ব্যাপার হল, মাত্র এক বছর আগে ২০১৩ সালে তখনকার প্রাথমিক ও […]
