সংসদে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার পর শিক্ষা-বাজেটের প্রতি সরকারের গতানুগতিক মনোভাব দেখে হতাশ হয়েছিলাম, কিন্তু খুব বেশি অবাক হইনি। কারণ জাতীয় শিক্ষানীতি-২০১০ সংসদে গৃহীত হওয়ার পরের দু-তিন বছরের শিক্ষা-বাজেট শিক্ষানীতি বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। প্রথমে ভেবেছিলাম, ঠিক কোন পদ্ধতিতে বর্তমান শিক্ষানীতির বিপুল ব্যয়ভার বাস্তবায়ন করা হবে তা সম্ভবত সরকার ঠিক করতে পারছে না এবং সে […]
