দেশের শিক্ষার ইতিহাসে প্রাক-প্রাথমিক শিক্ষার ধারণাটি নতুন নয়। শতবর্ষ আগে থেকেই শিশুর সুষ্ঠু বিকাশের উপায় হিসেবে নানা ধরনের প্রচেষ্টা লক্ষ করা গেছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক শিক্ষা অন্যতম। আমাদের ছেলেবেলায় শিশু শ্রেণী, ছোট ওয়ান, বেবি ক্লাস ইত্যাদি নানা নামে প্রথম শ্রেণীর আগেই অনানুষ্ঠানিকভাবে আরেকটি শ্রেণীর অস্তিত্ব ছিল, যা কালক্রমে প্রাক-প্রাথমিক শ্রেণী হিসেবে আবির্ভূত হয়েছে। পার্থক্য হল, […]
সাম্প্রদায়িক সহিংসতা: শিক্ষাব্যবস্থার দায় ও দায়িত্ব
ব্যক্তি, গোষ্ঠী বা ধর্মের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে কেউ জন্মায় না। মানুষ এগুলো শেখে পরিবার-সমাজ-বিদ্যালয় থেকেই। শিক্ষাব্যবস্থার ক্ষমতা আছে এ জায়গাটিতে কাজ করার। কিছুকাল আগেও আমাদের পাঠ্যপুস্তকে আদিবাসী জনগোষ্ঠীর জীবনাচারের নানা বিষয় যেভাবে ছিল, তা অনেক ক্ষেত্রে ইতিবাচক ছিল না। পরিবর্তিত পাঠ্যপুস্তকে সেগুলো সংশোধন করা হয়েছে যাতে আদিবাসীদের প্রতি ভুল ধারণার জন্ম না দেয়। অপর ধর্ম এবং অপর ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জন্মানোর ক্ষেত্রে বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকে কিছু বক্তব্য বা সুনির্দিষ্ট অধ্যায় রাখা যেতে পারে। শিক্ষকরা যাতে দরদ সহকারে তাদের শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলেন, সেটিও নিশ্চিত করা জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমেও শিক্ষার্থীদের মধ্যে সচেতনভাবে অসাম্প্রদায়িক চেতনার সঞ্চার ঘটানো যেতে পারে। এখন ধর্ম বিষয়ের সঙ্গে নৈতিকতাকে যুক্ত করা হয়েছে। অসাম্প্রদায়িকভাবে শিশুদের গড়ে তোলা তো নৈতিক শিক্ষারই একটি অংশ।
যারা একইসঙ্গে মেধাবী ও অ-মেধাবী
এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর কাছে জানতে চেয়েছিলাম সে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে। শিক্ষার্থীটি জানিয়েছিল, মেডিকেল, বুয়েটসহ প্রায় সব শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের একাধিক ইউনিট বা অনুষদের পরীক্ষার ফরম সে তুলেছে। তবে ওই আলাপচারিতার সময়ে, শেষ পর্যন্ত কয়টিতে সে পরীক্ষা দিতে পারবে তা নিয়ে সন্দিহান ছিল। সন্দেহের কারণ তখনকার রাজনৈতিক অস্থিরতা এবং […]
জ্ঞানব্যবসা
আজকে যে উন্মুক্ত জ্ঞানের আন্দোলন, সীমিত পরিসরে হলেও, গড়ে উঠছে বিশ্বব্যাপী, তার সঙ্গে একাত্ম হতে হবে আমাদের শিক্ষার্থীদেরও। জোরালোভাবে দাবি আদায়ের পথগুলোতে অবস্থান নিতে হবে জ্ঞানব্যবসার বিরুদ্ধে। জ্ঞান সবার মধ্যে প্রবাহিত করার বিষয়, একে কুক্ষিগত করার কোনো সুযোগ নেই, এবং সেই সুযোগ তৈরি করাও যাবে না। এই বিষয়টুকু সামনে রেখে আজকের শিক্ষার্থীরা আগামী দিনের উন্মুক্ত জ্ঞান অর্জনের নিশ্চয়তার নিয়ামক হবেন, এইটুকু আশা করতে চাই।